বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
হজ ২০২৬: ৪৭ হাজার হজযাত্রী সৌদি আরবে, ১০ জনের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা! কে হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী ১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
কাপ্তাই বাঁধের ১৬টি গেট আবারও খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই বাঁধের ১৬টি গেট আবারও খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল (মিনস সি লেভেল)।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, পানি বেড়ে পেলে গেট খোলার পরিমাণ আরো বাড়ানো হবে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com