রবিবার, ২১ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

আবারও বেড়েছে স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ১,৬৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই দাম বৃদ্ধির ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা।

নতুন এই মূল্য ১০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে কার্যকর হবে। সোমবার (৯ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৩৮,৩৩৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৩২,০৯৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,১৩,২৩৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ৯২,৯৩৯ টাকা। অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

রুপার বর্তমান দাম: ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৫৭৮ টাকা। ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৪৪৯ টাকা। ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,১১১ টাকা। সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ১,৫৮৬ টাকা।

বাজারের এই পরিবর্তিত মূল্য নিয়ে ক্রেতা ও বিক্রেতারা নতুন করে ভাবনায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com