শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের ব্যবসায়ী বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে।

আজ, ১০ ডিসেম্বর, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এ মামলায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দিলেও, গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা প্রদান করে।

এই মামলায় অভিযোগপত্র ২০১০ সালে জমা দিয়েছিল দুদক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com