শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করেছে হাইকোর্ট।
আজ, ১০ ডিসেম্বর, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে, গত ৯ ডিসেম্বর, আইনজীবী মো. আমিমুল এহসান জোবায়ের সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে “অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়, যা রিটের সঙ্গে সংযুক্ত করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বিচার বিভাগের প্রায় অর্ধশত কর্মকর্তা অবৈধ উপায়ে শত শত কোটি টাকা অর্জন করেছেন, কেউ কেউ তো হাজার কোটি টাকার মালিক।
রিটে বিবাদী করা হয়েছিল আইন মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলসহ সংশ্লিষ্ট অন্যান্যদের।