শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন জানালে আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করা হয়। শুনানির পর, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই রায় স্থগিত করেন।

২০২০ সালের ১০ মার্চ, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্ট রায় দেয়। ওই রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছিল। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে বলেছিল, ‘জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং এটি ৭ মার্চের ভাষণের সঙ্গে সম্পর্কিত এবং সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে।’

এই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগ আপিল করে এবং রায় স্থগিতের আবেদন জানায়। ২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com