শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সিরিয়ার ১৬ মিলিয়ন মানুষের জরুরি সাহায্য প্রয়োজন

সিরিয়ার ১৬ মিলিয়ন মানুষের জরুরি সাহায্য প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সিরিয়ায় বর্তমান পরিস্থিতি চরম অস্থির এবং বিশৃঙ্খল, যেখানে ১৬ মিলিয়ন মানুষের জরুরি সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। ৯ ডিসেম্বর, সোমবার, জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটিরিয়ান অ্যাফেয়ার্স (OCHA) জানায়, ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার পশ্চিম এবং উত্তর-পশ্চিম অঞ্চল থেকে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের জন্য জরুরি সাহায্য, আশ্রয়, খাদ্য এবং স্যানিটেশন ব্যবস্থা প্রয়োজন।

প্রধানত নারী ও শিশুরা এই বাস্তুচ্যুতির শিকার হয়েছেন, এবং কিছু এলাকায় পরিবহন ব্যবস্থার বিপর্যয়ের কারণে তারা নিত্যপণ্য এবং মানবিক সাহায্যের জন্য সংগ্রাম করছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তায়্যিপ এরদোয়ান সোমবার ঘোষণা করেন যে, তুরস্ক সিরিয়ার সঙ্গে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের সীমান্ত খুলে দিয়েছে। এর মাধ্যমে সিরীয় শরণার্থীরা নিরাপদে তুরস্কে ফিরে আসতে পারবেন। এরদোয়ান আশা প্রকাশ করেন যে, এই অঞ্চলে গৌরবময় নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com