শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা : নেত্রকোণায় সেমিনার অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা : নেত্রকোণায় সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর (পিআইডি), ময়মনসিংহ-এর উদ্যোগে “বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা : গণমাধ্যমের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান। সেমিনারের সঞ্চালনা করেন আঞ্চলিক সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠান এবং জাতীয় নাগরিক কমিটির শফিকুল ইসলাম শুভসহ জেলায় কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

বক্তারা অচিরেই সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য উদাত্ত আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com