রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

আটপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আটপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) :
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, জামায়াতে ইসলামির আমির হোসাইন আহমেদ এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ূন কবীর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হায়দার কবীর তালুকদার, শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সোনজু, মাহাবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

সভায় হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com