রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
বিজয়ের মাসে বিএনপির ৪ দিনের কর্মসূচি

বিজয়ের মাসে বিএনপির ৪ দিনের কর্মসূচি

অনলাইন ডেস্ক,  নেত্রকোণার আলো ডটকম:

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে বৃহস্পতিবার দলের যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।’

আজ শুক্রবার থেকে কর্মসূচি শুরু হবে। এদিন দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সকাল ৯টায় মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর রবিবার, ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষদিন অর্থাৎ চতুর্থদিন সোমবার, ১৬ ডিসেম্বর ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে ওইদিন সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো হবে এবং সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

এছাড়া একই দিন দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে ‘সবার আগে বাংলাদেশের’ উদ্যোগে সার্বজনীন কনসার্ট হবে।

রুহুল কবির রিজভী জানান, সারাদেশে দল ও অঙ্গ সংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি উদ্‌যাপন করবে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ছাড়াও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ছাড়াও দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাতসহ অনেকে উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com