রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
নির্বাচন কবে জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন, যা অনাকাঙ্ক্ষিত : তারেক রহমান

নির্বাচন কবে জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন, যা অনাকাঙ্ক্ষিত : তারেক রহমান

নিউজ ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
রাষ্ট্র মেরামতে (সংস্কার) কতদিন সময় লাগবে অন্তর্বর্তী সরকারের কাছে তা জানতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন অভিযোগ করে তিনি বলেন, ‘‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা শুনলে উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, যা জনআকাঙ্ক্ষা-বিরোধী। সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণ তত বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’’

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভা করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা আসবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘বর্তমান অন্তর্বর্তী সরকার কী করতে চাইছে, রাষ্ট্র মেরামত করতে আর কত মাস কত সময় লাগবে সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার রোডম্যাপ ঘোষণা করলে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।’’

তিনি বলেন, ‘‘রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন জন্য সংস্কারের বিকল্প নেই। একইসঙ্গে এটিও মনে রাখা জরুরি, কেউ ফ্যাসিবাদমুক্ত হতে চাইলে সংবিধান বাধা হতে পারে না। ফ‍্যাসিবাদ রুখতে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্র গণতন্ত্রের রাজনীতির চর্চা থাকা দরকার।’’

অন্তর্বর্তী সরকার নিজেদের সফলতা দেখতে চায় কি না, প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ‘‘জনগণ যথেষ্ট ধৈর্য ধরে আছে। কারণ তারা সরকারকে সফল দেখতে চায়। অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কি না তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। ৫ আগস্টের পর অভূতপূর্ব ঐক‍্যর মোহনায় জাতি। এ ঐক্যকে কাজে লাগাতে বৈষম্যহীন‍ সমাজ গড়তে চায় বিএনপি।’’

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, ‘‘দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জনগণের জীবনে চাপ তৈরি করেছে। প্রতিদিনের সংসারের ব‍্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। জনজীবনের নিত‍্য দুর্ভোগ ও বাজার নিয়ন্ত্রণ না করে যদি সংস্কারের নামে সময়সংক্ষেপ করে, তাহলে সংস্কার আগে নাকি সংসার আগে- জনগণের কাছে এই প্রশ্ন মুখ্য হয়ে উঠতে পারে।’’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com