সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ভৈরবে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ৫

ভৈরবে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। নিহত অপর তিনজন নারী।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সকালে ঢাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবে যাবার সময় ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাতে থাকা ৪জন যাত্রী ও চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, দুটি কাভার্ডভ্যান আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com