শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
বিজয়ের রাতে মঞ্চে ঝড় তুললেন জেমস

বিজয়ের রাতে মঞ্চে ঝড় তুললেন জেমস

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গানে গানে মঞ্চ মাতালেন নগর বাউলের জেমস। বিজয়ের উল্লাসে মেতে উঠে গুরুর সুরের সাগরে ভাসলেন লাখো জনতা। মঞ্চে উঠেই যেন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে উঠলেন এই রকস্টার।

গতকাল বিজয় দিবসে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের শেষ আকর্ষণ ছিলেন তিনি। রাত পৌনে ১০টার দিকে মঞ্চে উঠেন নগরবাউল জেমস। জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের বুদ করে রাখেন গুরুখ্যাত এ শিল্পী।

‘কবিতা’ গান দিয়ে শুরুর পর ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাই’, ‘সুন্দরী তমা’ ‘আসবার কালে আসছি একা’ ও সব শেষে ‘পাগলা হাওয়া’ দিয়ে শেষ করেন তিনি।

দেশের সগীতাঙ্গনের জনপ্রিয় তারকাদের মিলন মেলা বসেছিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। কনসার্টে আরও গেয়েছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, আসিফ আকবর কনা, ইমরান, প্রীতম, মৌসুমী, জেফার সহ একদল লোকশিল্পী।

টানা ৯ ঘণ্টা কনসার্ট। মাঝে কোনই বিরতি নেই। শিল্পীরা একে একে এলেন আর দর্শক মাতিয়ে চলে গেলেন। এই সময়ের মধ্যে ১৫ জন সংগীতশিল্পী শুনিয়ে গেলেন প্রায় ৫৫টির বেশি গান। এত দীর্ঘক্ষণ সময় ধরে কনসার্ট দেশে সচরাচর দেখা যায় না।

মহান বিজয় দিবসে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে উন্মুক্ত কনসার্টটি আয়োজন করে বিএনপি। এই কনসার্টে নেতাকর্মীরাসহ যোগ দেন সর্বস্তরের মানুষ। লাখো মানুষ মেতে উঠেন বিজয় উল্লাসে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com