রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান

ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণরা আলো ডটকম:

টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “তাদের কায়দায় আমরা জবাব দেব না। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব।”

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা-গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরিহিত অবস্থায় বাবা-মায়ের জানাযায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ সব কিছুর জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তাবায়নের মধ্য দিয়ে।”

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। কারণ আপনার বিএনপি পরিবার। আপনাদের সবার দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে নেতাকর্মীদের সংযত রাখলে দলের সুনাম বয়ে আসবে, সে দিকে খেয়াল রাখতে হবে সবাইকে।”

তারেক রহমান বলেন, “বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এই আস্থা ধরে রাখতে হবে।”

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

কর্মশালায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। কর্মশালায় বিএনপির প্রায় দেড় সহশ্রাধিক নেতাকর্মী অংশ নেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com