রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
টলিউড সুপারস্টার দেবের ‘খাদান’ মুক্তি পেল, জিৎ-এর শুভেচ্ছায় ভক্তদের উচ্ছ্বাস

টলিউড সুপারস্টার দেবের ‘খাদান’ মুক্তি পেল, জিৎ-এর শুভেচ্ছায় ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টলিউড সুপারস্টার দেবের নতুন ছবি ‘খাদান’প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। টিজার মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে। শুরুর দিকে কিছু সমস্যার জন্য মুক্তি বিলম্বিত হলেও, অবশেষে বড়পর্দায় হাজির ‘খাদান’। মুক্তির প্রথম দিন থেকেই বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে আলোচনার ঝড় বইছে।

‘খাদান’ মুক্তি উপলক্ষে দেবকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন টলিউডের আরেক সুপারস্টার জিৎ ।

তিনি লিখেছেন, “ব্যক্তিগতভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই।” দেবের অ্যাকশন-প্যাকড এই সিনেমার প্রতি জিতের প্রশংসা ভক্তদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে।

ছবিতে দেবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে—একজন বাবা এবং ছেলের ভূমিকায়। তার এই অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। একইভাবে, যিশু সেনগুপ্তও দুটি ভিন্ন লুকে অভিনয় করেছেন, যেখানে তাকে একবার তরুণ এবং একবার বৃদ্ধ রূপে দেখা যায়।

‘খাদান’-এর সংলাপ: দর্শকদের মনে দাগ কেটেছে,  ট্রেলারে দেবের একটি সংলাপ বিশেষ জনপ্রিয়তা পেয়েছে—“ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?”

এই সংলাপ ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। দেবের একশন দৃশ্য এবং অভিনয়ের প্রশংসায় ভাসছে সামাজিক মাধ্যম।

‘খাদান’-এ দেব ও যিশু ছাড়াও অভিনয় করেছেন বরখা, ইধিকা, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য এবং বিশ্বজিৎ ঘোষের মতো টলিউডের পরিচিত মুখ। তাদের অভিনয় ছবিটিকে আরও সমৃদ্ধ করেছে।

প্রতি বছর ভক্তদের জন্য নতুন ছবি উপহার দেওয়া দেবের একটি প্রথা। গত বছর ‘টনিক’, ‘প্রজাপতি’, এবং ‘প্রধান’-এর মতো জনপ্রিয় ছবির পর, এবার ‘খাদান’ নিয়ে হাজির হয়েছেন তিনি। এখন দেখার বিষয়, বক্স অফিসে ছবিটি কতটা সাফল্য পায়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com