রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ চাঁদা মুক্ত হয়নি: ডা. শফিকুর

স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ চাঁদা মুক্ত হয়নি: ডা. শফিকুর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
“স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনো চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি। কি কারণে মুক্ত হয়নি তা দেশের প্রতিটা মানুষ নিজেরাই জানে” বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন ,সমাজ বৈষম্যের পরিপূর্ণ হয়ে আছে। এই বৈষম্য সাড়ে সতেরো বছরে তৈরি হয়েছিল। সেই বৈষম্য সমাজ থেকে এখনও সরে যায়নি, স্বৈরাচার পতন হয়েছে তারা তো পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু যারা তাদের অপকর্ম পালন করছেন তারা জাতির বন্ধু হতে পারেন না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতির স্বার্থে সাড়ে ১৭ বছর ধৈর্য ধরেছি। আরো কিছুদিন ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি।আমাদের মধ্যে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। যোগ্যতম সময়ে সংস্কার শেষ করে একটি অংশগ্রহণ পূর্ণ নির্বাচন আমরা চাই। আল্লাহ যদি আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা জনগণের সেবক হব শাসক নয়। আল্লাহ যদি আমাদেরকে এই গদি দান করেন তাহলে এটা একটি বিরাট বোঝা হয়ে, আমাদের পরীক্ষা হিসাবে ঘাড়ে আসবে। সুতরাং গদি কোন সুখের জিনিস নয়,গদি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত।

তিনি আরো বলেন,জামায়েত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘরে বন্দি থাকবে, নারীদের বোরকা পরে চলতে হবে এমন একটি রটনা ছাড়ানো হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) যেহেতু নারীদের ঘরে বন্দী করে রাখেননি,আমরা কেন তাদেরকে বন্দী করে রাখবো। তবে আমরা ইসলামিক পোশাক পড়তে নারীদের উৎসাহিত করব।

ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ অঞ্চলের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

এ সময় ঢাকা জেলা থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com