রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা মহানগরের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হয়েছেন মো. সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান লিপকন।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি করা হয়েছে শামীম মাহমুদকে, আব্দুর রহিম ভূঁইয়াকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি পদ পেয়েছেন মো. সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার।

আর ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি করা হয়েছে মো. রবিন খানকে, সাধারণ সম্পাদক করা হয়েছে আকরাম আহমেদকে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com