রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নেত্রকোণার চকাপাড়া কোর্ট স্টেশন প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন; জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে অসহায়, গরীব, দুস্থ ও ছিন্নমূল সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।