সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
পাবনায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫

পাবনায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পাবনার সাঁথিয়া উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ২৭ ডিসেম্বর বুধবার ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধনি (৫৫), খাইরুল ইসলাম খোকন (৩৫) ও রাসেল (২৮)। নিহত ও আহতদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল এবং নসিমন সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং ৫জন আহত হন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com