রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত : রিজভী

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত : রিজভী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আজ রবিবার জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’

তিনি বলেন, ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে।

৫ আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল-উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‌‘শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরী হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডার বাজিসহ নানা কিছু দখল করেছে একটি দল।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৫ আগস্টের পর জনগণ একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে। কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ।

এ সময় একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানা তো বারবার মোনাফেকি করা না।

জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com