রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা :
নেত্রকোণার মোহনগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে ইউএনও অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এমএস দোহা (যুগান্তর), হাজী মোঃ রফিকুল ইসলাম (দৈনিক জাহান), কামরুল ইসলাম রতন (ভোরের ডাক/দৈনিক জননেত্র), আবুল কাসেম আজাদ (জনকন্ঠ), নূরুল হুদা (বাংলা খবর), জহিরুল আলম শেখ (দেশ কন্ঠস্বর), মেহেদী ইকবাল দোলন (নয়া দিগন্ত), ইন্দ্র সরকার (আমাদের সময়), শ্যামল চৌধুরী (দৈনিক স্বজন), মোঃ নূর আলম সিদ্দিক (দৈনিক আমার দেশ), সাইফুল আরিফ জুয়েল (দেশ টিভি/আজকের পত্রিকা), মোঃ আব্দুর রব ঠাকুর (দৈনিক জনতা), আজহারুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), সুমন মাহমুদ শেখ (বিজনেস বাংলাদেশ), রিংকু রায় (আজকালের খবর), বিপ্লব রায় মনা (আমাদের নতুন সময়), হাবিবুর রহমান হানিফ (দৈনিক কালবেলা), মোঃ হাসান খান (দৈনিক জবাবদিহী), মোঃ রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), মোঃ শহীদুল্লাহ (ক্রাইম নিউজ), মোঃ মিজানুর রহমান নন্দন (দৈনিক তৃতীয়মাত্রা) এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও জুয়েল আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এজন্য আমি সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করি। সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে আমি সেগুলো সমাধানে যথাসাধ্য চেষ্টা করবো।”
সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনার বিষয়গুলো সভায় তুলে ধরেন। ইউএনও এসব বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণকারীরা ইউএনও’র এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ডে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।