শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গাজায় ইসরায়েলের নৃশংসতা থামছেই না, দুইদিনে নিহত ১৫০

গাজায় ইসরায়েলের নৃশংসতা থামছেই না, দুইদিনে নিহত ১৫০

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণারে আলো ডটকম:
গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত রয়েছে। গত দুইদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এ নিয়ে প্রায় ১৫ মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজার ৫০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। (খবর: আলজাজিরা)

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ জানুয়ারি) ইসরায়েলি বিমান হামলায় গাজাজুড়ে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হন। এর আগের দিন বৃহস্পতিবার নিহত হন ৭৭ জন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা এবং স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। এর পেছনের প্রেক্ষাপট হিসেবে ওই দিনই হামাস দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা করে এবং ২৫০ জনকে বন্দী করে।

ইসরায়েলের তথ্য অনুযায়ী, হামাসের হাতে এখনো ৯৬ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৬২ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা স্থায়ী হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com