রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
বিয়ে করলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান

বিয়ে করলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজা’স ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সংগীতজীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে।

তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “অবশেষে তাহসান খুঁজে পেলেন চাঁদের আলো”—যা তার জনপ্রিয় গানের সাথে মিলে যায়।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তাহসান ও মিথিলার সম্পর্কের শুরু হয়েছিল ব্ল্যাক ব্যান্ডের একটি আড্ডায়, যেখানে মিথিলা তাহসানের গান শুনতে গিয়ে ধীরে ধীরে তার প্রেমে পড়েন।

তাহসানের নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। সবাই তাদের সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com