শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সাম্প্রতিক নেত্রকোণা জেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শনিবার বাদ আসর বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব আন্দোলন নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি নেত্রকোণা জেলা শহরের বড়বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী। এছাড়াও বক্তব্য দেন যুবনেতা মাওলানা আবদুর জামি, মুফতি মুসা, মাওলানা হযরত আলী, ছাত্রনেতা মুহাম্মাদ বীন ইয়ামিন, মাওলানা শেখ ইউসুফ এবং শ্রমিক নেতা আনোয়ার হোসাইন।
বক্তারা সাম্প্রতিক আওয়ামী লীগের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এবং নেত্রকোনার মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।