বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, প্রাণ গেল ৪ জনের

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, প্রাণ গেল ৪ জনের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল বলেন, “রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে যায়।”

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল বলেন, “রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

মূলত ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখি লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন লাগা বাসের পেছনে থাকা আরো একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, “প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যু বিষয় জানতে পেরেছি। আরো বিস্তারিত জানার চেষ্টা করছি।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com