শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দুই ঘণ্টার মধ্যে দাবি মানতে সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ তুলে নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগ মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যান।

এ সময় আন্দোলনকারীরা হুমকি দিয়েছেন যে, সরকার দুই ঘণ্টার মধ্যে দাবিগুলো মেনে না নিলে তারা আবার শাহবাগ মোড় অবরোধ করবেন।

আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শুরু করা হয়। আন্দোলনকারীদের অনেককে রাস্তায় বসে ও শুয়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো: পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা সব বন্দির মুক্তি দিতে হবে। তাদের চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসন করতে হবে এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের ‘ঙ’ অনুচ্ছেদ বাতিল করতে হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com