শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ফুটবল আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার সহযোগিতা বাড়ানোর আহ্বান

ফুটবল আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার সহযোগিতা বাড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফুটবলকে ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে থাকা আবেগপূর্ণ সম্পর্ককে বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, “আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ব্যাপক সমর্থন আমাদের মধ্যে একটি শক্তিশালী আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। আমরা এই সম্পর্ককে বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে প্রসারিত করতে পারি।”

তুলা বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সাথে তুলা বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এই খাতে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে আহ্বান জানান। পাশাপাশি, জ্বালানি সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণের ওপরও জোর দেন।

রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া
রাষ্ট্রদূত মার্সেলো সেসা জানান, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে এখনও অনেক অমুক্ত সহযোগিতার ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য সম্ভাবনার দ্বার খুলতে পারে। তিনি বাংলাদেশের রাজধানীতে আর্জেন্টিনার দূতাবাস চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বলেন, “দূতাবাস চালু হলে আমরা এই সুসম্পর্ককে আরও গভীরভাবে কাজে লাগাতে পারবো।”

দ্বিপাক্ষিক বাণিজ্য
বর্তমানে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে বার্ষিক প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়, যা আর্জেন্টিনার অনুকূলে। রাষ্ট্রদূত জানান, আর্জেন্টিনা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্যে ভারসাম্য আনার চেষ্টা করছে।

বর্তমানে আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা ও কাঁচা তুলা রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করে।

ভবিষ্যৎ পরিকল্পনা
রাষ্ট্রদূত যৌথ বিনিয়োগ, টেক্সটাইল, নারী ফুটবলসহ খেলাধুলা, ক্ষুদ্রঋণ, বাণিজ্য প্রতিনিধি দল বিনিময়, এলএনজি, এবং কৃষিক্ষেত্রে ধানের রোগ প্রতিরোধ নিয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত সেসা বাংলাদেশের আন্তর্জাতিক গুমবিরোধী সনদে স্বাক্ষরের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং আর্জেন্টিনায় ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করতে বাংলাদেশের সহযোগিতা চান।

সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com