রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
হাসপাতাল থেকে আজ ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে আজ ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১৭ দিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে তার।

আজ শুক্রবার ১৭ দিনের চিকিৎসার পর ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন আরও জানান, এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রারাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন (৬ আগস্ট) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com