শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দুই দেশের জনগণের ভালো হয়, বাংলাদেশের সঙ্গে এমন সম্পর্ক রাখতে চায় ভারত

দুই দেশের জনগণের ভালো হয়, বাংলাদেশের সঙ্গে এমন সম্পর্ক রাখতে চায় ভারত

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘স্বতন্ত্র’ এবং এটি অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভরশীল নয়।

আজ শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সম্পর্কোন্নয়ন নিয়ে এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। দ্বিপক্ষীয় সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যাতে দুই দেশের জনগণের ভালো হয়।”

তিনি আরও বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের প্রতিটি ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।”

সীমান্তে ভারতের বেড়া দেওয়ার বিষয়েও বাংলাদেশের কাছে গঠনমূলক সহযোগিতার মনোভাব আশা করে ভারত।

আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, “প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।”

ভারতের এমন দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com