শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়া উচিত কানাডার: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়া উচিত কানাডার: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হওয়া উচিত কানাডার।শনিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুযোগ-সুবিধা পেয়ে আসছে কানাডা। তাই তাদের আলাদা দেশ নয়, অঙ্গরাজ্য হওয়া উচিত। কানাডীয় পত্রিকা ন্যাশনাল পোস্টে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরের পর বছর ধরে সুযোগ-সুবিধা পেয়ে আসছে কানাডা। আমরা আর এমনটা হতে দিবো না। ’ তিনি বলেন, ‘কানাডার কারণে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি কোটি কোটি ডলার কোনো দেশের জন্য খরচ করতে চাই না, যদি না তারা আমাদের কোনো অঙ্গরাজ্য হয়। আর যদি অঙ্গরাজ্য হয়ে যায় তবে কানাডার নাগরিকদের অনেক কম ট্যাক্স দিতে হবে। তারা অনেক সুযোগ সুবিধা পাবে এবং নিরাপত্তা পাবে। ’

এর আগেও ট্রাম্প একাধিকার বলেছেন যে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে কানাডার যোগ দেওয়া উচিত।

এ ছাড়া ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড ‘কিনে নেওয়ার’ আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com