শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সাবেক চার মন্ত্রীসহ ১০ জন ভিন্ন মামলায় গ্রেপ্তার

সাবেক চার মন্ত্রীসহ ১০ জন ভিন্ন মামলায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রী, তিন সাংবাদিক এবং সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান ওই ১০ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন।

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক চার মন্ত্রী হলেন—আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলক; তিন সাংবাদিক হলেন—সাকিল আহমেদ, ফারজানা রুপা ও মো. আরিফ হাসান এবং সাবেক দুই পুলিশ কর্মকর্তা হলেন—চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ইফতেখার মাহমুদ।

আজ সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারীকে গুলি করে হত্যার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে এবং সাংবাদিক ফারজানা রুপা ও সাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার দুই মামলায় সালমান এফ রহমানকে এবং যাত্রাবাড়ী থানার অপর তিন মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাশকে হত্যার চেষ্টার মামলায় দেশ টিভির এমডি আরিফ হাসানকে, যাত্রাবাড়ী থানার তিনটি ও সূত্রাপুর থানার একটি মামলায় আনিসুল হককে, যাত্রাবাড়ী থানার অপর এক মামলায় জুনাইদ আহমেদ পলককে এবং কাফরুল থানার মামলায় সহকারী পুলিশ সুপার ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com