রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
পিনাকীর নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

পিনাকীর নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মূলনীতি সার্বভৌমত্ব ,স্বনির্ভরতা, সুশাসনকে কেন্দ্র করে স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি স্লোগানকে ধারণ করে আগ্রাসনবিরোধী লড়াইকে আরো শক্তিশালী এবং সুসংহত করতে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘আমজনতা দল’।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেন দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান।

গণ অধিকার পরিষদ ২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ করে।

এরপর বিভিন্ন কারণে দলের মধ্যে সংঘর্ষ এবং মতভেদ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ ২০২৩ সালে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একপক্ষের নেতৃত্বে আছেন নুরুল হক নুর এবং রাশেদ খান, অপরপক্ষে আছেন মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান।

২০২৩ সালের ডিসেম্বরে গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরে যান রেজা কিবরিয়া এবং এরপর দুটি অংশের মধ্যে বিভাজন আরো স্পষ্ট হয়ে ওঠে। নুরের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, তবে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের জন্য নতুন নাম ‘আমজনতার দল’ রাখা হয়েছে।

এ বিষয়ে আমজনতা পার্টির তারেক রহমান বলেন, ‘পিনাকী দাদা সকল দলের সম্পদ। আমি মনে করি, উনি যেভাবে চলছে ওভাবেই সব দলকে গাইড করা।’

পিনাকী আমজনতার দল নাম পছন্দ করে দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘আমরা সবার কাছেই নাম চেয়েছি পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকী দাদার পছন্দ করা নাম কোনো রকম পরিবর্তন ছাড়াই আমজনতাই বেছে নিয়েছি।’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com