শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণার এ আর এফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র, সাকুয়া-এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি ) এ আর এফবি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের সভাপতি দিলওয়ার খান, এবং সঞ্চালনা করেন জহিরুল ইসলাম ওয়াসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ননী গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম মুখলেছুর রহমান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক নোমান, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস এবং মাওলানা এমদাদুল হক।
এ সময় এলাকার শিক্ষানুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রন্থাগার ও জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।