বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় গেল ২ প্রাণ

বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় গেল ২ প্রাণ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায় মাইক্রোবাস, অটোরিক্সা ও মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোরসহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

নিহতরা হলেন, শহরের দূর্গানারায়নপুর এলাকার সনজিত এর ছেলে গৌরব (২৫) এবং সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার বাসিন্দা কিশোর রনি (১২) বলে হাসপাতালের রেকর্ড সূত্রে জানা গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অন্যদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আগত একটি অটোরিকশা এবং মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা মারাত্মকভাবে আহত হন। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল নিয়ে যান। গুরুতর আহত রনি ও গৌরভ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরপুর সদর থানার ওসি মো. জোবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com