রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে সামাইকোনা এলাকার ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি ও পোড়ানো হচ্ছিল। ভাটার মালিক পৌরসভার বিপ্লব কুমার রায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই এটি পরিচালনা করছিলেন।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, “ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। অভিযান চালিয়ে চিমনি, কাঁচা ও পোড়া ইট ধ্বংস করা হয়েছে। ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com