রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশেষ সহকারী পদে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন নিয়োগ অনুসারে, শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।
এর আগে, প্রধান উপদেষ্টা তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন। নতুন দুইজনকে নিয়ে বিশেষ সহায়কের সংখ্যা দাঁড়ালো পাঁচজন।