রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মুক্ত হলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বুধবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান ও কমিশনারদের অফিসে অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় তিনি ও অন্য কমিশনাররা বিএসইসি ভবন ত্যাগ করেন।
গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, কমিশন আরও কয়েকজন কর্মকর্তাকে একইভাবে অবসরে পাঠানোর পরিকল্পনা করছে। এতে কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।
অবরুদ্ধ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ব্যবস্থা নেয়। পরে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যান্য কমিশনারদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।