বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
ঈদে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

ঈদে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নাসিম সাহনিক পরিচালিত সিনেমা ‘ব্যাচেলর ইন ট্রিপ’। করোনা পরবর্তী সময়ে জীবনকে উপভোগ করার বিষয়টি সিনেমার মূল প্রতিপাদ্য। একই সঙ্গে এটি একটি ট্র্যাভেল স্টোরি, যেখানে কুয়াকাটায় বেড়াতে যাওয়া একদল ব্যাচেলর গ্রুপের গল্প তুলে ধরা হয়েছে।

পরিচালক নাসিম সাহনিক জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান ‘আম্মাজান ফিল্মস’-এর পক্ষ থেকে সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, শান্তা পল, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল ও নাসিম সাহনিক প্রমুখ।

নাসিম সাহনিক বলেন, “আমার সিনেমার গল্পই হচ্ছে প্রধান শক্তি। তাই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য সিনেমার ভিড়েও এটি মুক্তি দিচ্ছি। শিল্পীরা সেরা পারফরম্যান্স দিয়েছেন, যা দর্শকদের আকর্ষণ করবে।”

তিনি আরও যোগ করেন, “খুব শিগগিরই আমরা সিনেমাটি নিয়ে বড় আকারের প্রচারণায় নামব। দর্শকদের প্রতি আহ্বান জানাচ্ছি— শুধু আমার সিনেমাই নয়, সবার সিনেমা দেখতে হলে আসুন। কারণ প্রতিটি সিনেমার পেছনে নির্মাতাদের অনেক পরিশ্রম থাকে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com