শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান রিজনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে রাতে শতাধিক অসহায় মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
জাকারিয়া খান রিজন বলেন, “রাজনীতি হোক মানুষের জন্য”, এই লক্ষ্য সামনে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।
এসময় নেত্রকোনা জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
