শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের সামনে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন— নেত্রকোণা মেডিকেল কলেজের প্রভাষক ডা. মাজহারুল আমিন, ডা. রামহান ইসলাম, ইন্টার্ন শিক্ষার্থী মাহফুজুল হক শাম্মি, ইমন, আতিক, সিয়ামসহ অন্যান্যরা।
পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন— যারা নেত্রকোণা মেডিকেল কলেজকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদের এই হীন চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা প্রতিহত করা হবে। বক্তারা হুঁশিয়ারি দেন— দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এছাড়াও, নেত্রকোনাবাসীর ব্যানারে একই দাবিতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।