রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘২৪-এর রঙে’ মোহনগঞ্জে চিত্রাঙ্কনে মুখর শিক্ষার্থীরা

‘২৪-এর রঙে’ মোহনগঞ্জে চিত্রাঙ্কনে মুখর শিক্ষার্থীরা

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জে আয়োজিত হয়েছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টায় মোহনগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ।

‘২৪-এর রঙে গ্রাফিতি’ শীর্ষক এ আয়োজনে মাধ্যমিক পর্যায়ের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ইতিহাসচর্চার অংশ হিসেবে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান আকন্দ, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ আব্দুল ওয়াদুদ এবং মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানী পুতুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান পায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com