রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস

মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোনা):
বদলির ছয় মাস পার হলেও সরকারি কোয়ার্টার ছাড়েননি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক। ফলে নিয়মবহির্ভূতভাবে তারা এখনও হাসপাতালের কোয়ার্টারে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩১ আগস্ট) এ ঘটনায় বদলীকৃত ডাক্তার ডা. সঞ্জীব দত্ত চপল ও ডা. মারুফ-উল-আলম তালুকদারকে সরকারি কোয়ার্টারের বকেয়া ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করে দ্রুত কোয়ার্টার ছাড়ার জন্য নোটিশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল হক।

ডা. সঞ্জীব দত্ত চপল বর্তমানে ধর্মপাশায় কর্মরত থাকলেও মোহনগঞ্জ হাসপাতালে পদ্মা ভবনের ডরমেটরিতে বছরের পর বছর বসবাস করছেন। বদলি হওয়ার পরও তিনি ছয় মাস ধরে কোয়ার্টার ছাড়েননি এবং ভাড়াও পরিশোধ করেননি। অপরদিকে ডা. মারুফ-উল-আলম তালুকদার খালিয়াজুরীতে বদলি হলেও পরিবারের সঙ্গে মোহনগঞ্জ কোয়ার্টারে থাকছেন। তার কাছ থেকেও বকেয়া ভাড়া আদায় হয়নি।

এ বিষয়ে ডা. মারুফ-উল-আলম তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে ডা. সঞ্জীব দত্ত জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েই তিনি এখনো কোয়ার্টারে আছেন।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল হক বলেন, “আমি বিষয়টি প্রথমে জানতাম না। তবে আজই তাদের নামে নোটিশ পাঠানো হয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com