সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নতুন লুকে নেটিজেনদের মাতালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস!

নতুন লুকে নেটিজেনদের মাতালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢালিউড কুইন অপু বিশ্বাস বড় পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্ল্যামারাস লুকের কিছু স্থিরচিত্র শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। ছবিগুলোতে তার রাজকীয় উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে, যা কমেন্ট বক্সে প্রশংসার জোয়ার দেখলেই বোঝা যায়।

ছবির পাশাপাশি অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনটিও বেশ আলোচনায় এসেছে। তিনি লিখেছেন, “নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।” তার এই অনুপ্রেরণামূলক বার্তাটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত সিনেমা ‘দুর্বার’, যেখানে তার বিপরীতে রয়েছেন সজল। এছাড়া বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে তাকে। উল্লেখ্য, ২০২৪ সালে নিরবের বিপরীতে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com