সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
শীতের মধ্যেই বৃষ্টির আভাস: ভিজতে পারে যেসব এলাকা

শীতের মধ্যেই বৃষ্টির আভাস: ভিজতে পারে যেসব এলাকা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শীতের আমেজের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী পাঁচ দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা আবারও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com