শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করলে কেউ রেহাই পাবে না: ইরান

আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করলে কেউ রেহাই পাবে না: ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েন ও ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মুখে বিরল ফোনালাপে যুক্ত হলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই ফোনালাপে আঞ্চলিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ আঞ্চলিক নিরাপত্তার জন্য শুভ নয়। পাল্টা জবাবে সৌদি যুবরাজ স্পষ্ট জানিয়ে দেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি আরব ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো আগ্রাসনের বিরোধী।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সামরিক হামলার হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীসহ বিশাল নৌবহর পাঠিয়েছেন। ট্রাম্প একে একটি ‘সুন্দর আর্মাডা’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরমে নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, কোনো প্রতিবেশী দেশের ভূমি ব্যবহার করে ইরানের ওপর হামলা হলে তাকে ‘শত্রুতামূলক পদক্ষেপ’ হিসেবে গণ্য করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com