শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ‘ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী’কে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।

ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দেশটির প্রশাসনের কঠোর দমন-পীড়নের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কালাস কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ক্ষমতা টিকিয়ে রাখতে যারা নিজ দেশের মানুষকে হত্যা করে, তারা আসলে নিজেদের কবর নিজেরাই খোঁড়ে।”

এই নিষেধাজ্ঞার ফলে আইআরজিসির সদস্যদের সম্পদ জব্দ, অর্থায়ন নিষিদ্ধ এবং ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল এই সিদ্ধান্তকে ইরানি নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি কঠোর প্রতিবাদ হিসেবে অভিহিত করেছেন। এর আগে থেকেই আইআরজিসির অনেক সদস্য ইইউর ব্যক্তিগত নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন, তবে এবার পুরো সংস্থাকেই সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করল ইউরোপ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com