মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
নতুন এই মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখা গেছে। বিএনপির অনেক জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা এবারের মন্ত্রিসভায় স্থান পাননি। বাদ পড়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মন্ত্রিসভায় নতুন ও তরুণ নেতৃত্বের সমন্বয় আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।