মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

তেহরানে ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০০ মানুষ জীবিত উদ্ধার

তেহরানে ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০০ মানুষ জীবিত উদ্ধার

তেহরানে ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০০ মানুষ জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানি রাজধানী তেহরানে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৯৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, উদ্ধারকর্মীরা বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ভয়াবহ এই হামলায় ইরানের বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশজুড়ে ১ লাখ ২৫ হাজার ৬৩০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ১ লাখই আবাসিক ভবন। এছাড়া ২৪ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবনে তীব্র অর্থনৈতিক সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com