মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বৈশাখী ভাতা নিয়ে মাদরাসা শিক্ষকদের বড় সুখবর

বৈশাখী ভাতা নিয়ে মাদরাসা শিক্ষকদের বড় সুখবর

বৈশাখী ভাতা নিয়ে মাদরাসা শিক্ষকদের বড় সুখবর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা পাবেন।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম জানান, অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে ভাতার চারটি চেক হস্তান্তর করা হয়েছে। দেশের ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসার প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী আগামী ১৪ এপ্রিলের পর থেকে ব্যাংক থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com