মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে নতুন দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে নতুন দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে নতুন দুশ্চিন্তায় আর্জেন্টিনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপের মাত্র দুই মাস বাকি থাকতেই বড় ধরনের ধাক্কা খেল আর্জেন্টিনা শিবির। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইনজুরিতে পড়েছেন দলের তিন গুরুত্বপূর্ণ সদস্য—ক্রিস্টিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজ। দলের প্রাণভ্রমরাদের এই আকস্মিক চোট কোচ লিওনেল স্কালোনির কপালে এখন চিন্তার ভাঁজ ফেলেছে।

লন্ডনে টটেনহ্যাম হটস্পারের ম্যাচে গোলকিপারের সাথে সংঘর্ষে ডান হাঁটুতে গুরুতর আঘাত পান রক্ষণভাগের স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো। লিগামেন্টে বড় কোনো ক্ষতি ধরা পড়লে অনিশ্চিত হয়ে যেতে পারে তার বিশ্বকাপ যাত্রা। অন্যদিকে, ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজের পুরনো পেশির চোট নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। দুশ্চিন্তা বাড়িয়েছেন বাজপাখি খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও; অ্যাস্টন ভিলার হয়ে ম্যাচের আগে ওয়ার্মআপের সময় অস্বস্তি বোধ করায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আলবিসেলেস্তে সমর্থকদের এখন একটাই প্রার্থনা, প্রিয় তারকারা যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com