সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির

পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, জামায়াত ক্ষমতায় গেলে পাচারকৃত টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা অতীতে রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, আল্লাহ আমাদের দায়িত্ব দিলে তাদের কাছ থেকে সেই অর্থ উদ্ধার করা হবে। পাচার হওয়া টাকা দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।”

আগামী নির্বাচনকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই নির্বাচন হবে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং চাঁদাবাজ-দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। বেকারত্ব দূর করে একটি সমৃদ্ধ দেশ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি আতিকুর রহমান এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com